বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা এড়াতে পুলিশের ১৪টি চেকপোস্ট

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা, দাউদখালী,টিকিকাটা ও বড়মাছুয়া ইউনিয়নে ৫ জানুয়ারী ৫ম ধাপের নির্বাচনে সহিংসতা এড়াতে পুলিশের ১৪টি চেকপোস্ট বসানো হয়েছে।

২ নং ধানিসাফা ইউনিয়নের ভাঙ্গাপোল,তুষখালী তিন রাস্তার লঞ্চঘাট সংলগ্ন ও আঙুলকাটা চেকপোস্টে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত পুলিশের নির্ধারিত টিম দায়িত্ব পালন করবে।

৪ নং দাউদখালী ইউনিয়নের বড় হারজি মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে।

৬ নং টিকিকাটা ইউনিয়নের মোল্লার হাট মোড়,কুমিরমারা মোড়,বয়াতির হাট ও তেঁতুল তলা বাজারের চেকপোস্টে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।সন্দেহভাজনদের পরিচয় দিয়ে এসব চেকপোস্ট পার হতে হবে।

১১ নং বড়মাছুয়া ইউনিয়নের কালিরহাট,বটতলা ও চালিতাতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের মোবাইল টিম অভিযান পরিচালনা করছে।বড় মাছুয়া ইউনিয়নের এসব প্রবেশপথ থেকে চলাচলের ক্ষেত্রে গতিবিধি পর্যবেক্ষণ করছে পুলিশ।চেকপোস্টে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, মঠবাড়িয়ার ৪টি নির্বাচনী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক চেষ্টা রয়েছে। নির্বাচনে বিশৃঙ্খলাকারীরা কোন অবস্হাতেই ছাড় পাবে না।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর