বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশ-র্যাবকে সরিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহবান বিএনপি নেতা সালামের

অস্বাভাবিক নয়, ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতার পরিবর্তন চায় বলে জানিয়েছেন দলটির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা জানান।

সালাম বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন করেছিল, বিএনপিও সেই দাবি পূরণে তাই করবে। মামলা হওয়ার ভয়েই সরকার ক্ষমতা ছাড়তে চায় না।

তিনি বলেন, এ সরকারের হাতে দেশের জনগণ নিরাপদ নয়। যারা সরকারের পক্ষে কথা বলছেন, এখনো সময় আছে, জনতার কাতারে আসেন। সাধারণ জনগণের ক্রয়ক্ষমতা বাড়েনি, ক্ষমতাসীনদের বেড়েছে।

র্যাব-পুলিশকে সরিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, র্যাব-পুলিশ সঙ্গে থাকার কারণে সরকার জনগণের কথা শুনতে পায় না। আপনার এমপি-মন্ত্রীদেরও বলেন র্যাব পুলিশ ছাড়া একটু ঘুরে বেড়াতে, দেখেন জনগণ কেমনে খামচায়া ধরে।

তিনি আরও বলেন, বিএনপি ভালো কাজ করেছে বলে এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলো বেগম খালেদা জিয়া। সেই কারণে খালেদা জিয়াকে ভয় পায় সরকার। তাই তাকে জেলে রেখে মেরে ফেলার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক বলেন, খালেদা জিয়ার সঙ্গে আপনার তুলনা হয় না। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপোসহীন লড়াই করেছিলেন। গণতন্ত্রের জন্য প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছিলেন। এতো উদার হওয়া আপনার পক্ষে সম্ভব না।

সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল ঢাকা দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, যুবদল ঢাকা দক্ষিণ সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ