পুলিশের উচ্চ পদে বড় পরিবর্তন, চার মহানগরে নতুন কমিশনার


পুলিশের উচ্চ পদে বড় পরিবর্তনে এসেছে। এর মধ্যে চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে এসেছে নতুন মুখ। রংপুর ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিসহ ২২টি এসেছে রদবদল।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়েছে। এছাড়া আরেক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে পদায়ন করা হয়।
চট্টগ্রামের পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে আসা কৃষ্ণপদ রায়। ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি থেকে উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া মোল্যা নজরুল ইসলামকে দেওয়া হয়েছে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব।
এছাড়া রংপুরের নতুন পুলিশ কমিশনার হয়েছেন নুরে আলম মিনা, যিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে সম্প্রতি উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন। আর চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া মো. সাইফুল ইসলাম পেয়েছেন বরিশাল মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন


