শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশের সহায়তায় দেবহাটায় চলাচলের রাস্তা ফিরে পেলো এক পরিবার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অবশেষে আদালতের নির্দেশ পেয়ে পুলিশের সহায়তায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা ফিরে পেয়েছে এক অসহায় পরিবার।
রবিবার (১০ আগস্ট) উপজেলা সদরের মৃত বিলায়েত গাজীর ছেলে আহম্মদ আলীর পরিবার এ চলাচলের রাস্তা ফিরে পেয়ে স্বস্থির নিশ্বাস ফেলেছে।
জানা যায়, পৈতৃক সূত্রে পাওয়া দেবহাটা মৌজার ১৪৬০ খতিয়ানের দাগ নং-২৪৫৬, ২৪৫৭, ২৪৫৮ ও ২৪৫৯ দাগের সম্পত্তির ৬০ শতাংশের জমিতে যাওয়ার জন্য একটি চলাচলের পথ ছিল। কিন্তু আহম্মদ আলীর ভাই অপরপক্ষ মোহাম্মাদালী ও শাহাজান আলীর সাথে চলাচলের পথ নিয়ে বিরোধ চলে আসছিল। এরপ্রেক্ষিতে আহম্মদ আলী বাদী হয়ে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে বিচার প্রার্থনা করেন। গ্রাম্য আদালতে ধার্য দিনে অপরপক্ষ বার বার হাজির না হওয়ায় আহম্মদ আলীর পক্ষে রায় দেয়। এরপর আহম্মদ আলী উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুবিচারের আবেদন করেন। অভিযোগ পেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন ভূমি কর্মকর্তার নিকট তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। সেই মোতাবেক ওই কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও মাপ-জরিপ করেন। চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখিত খতিয়ানে ০.৬০৭৫ একর জমি আহম্মদ আলীর ভোগদখলকৃত জমিতে যাওয়ার জন্য একটি রাস্তার স্কেচ ম্যাপে পথের নকশা অঙ্কন করে যাতায়াতের পথ তৈরি করে সীমানা নির্ধারণ করা হয়। একই সাথে প্রত্যেকের জমি বুঝিয়ে দিলেও পরবর্তীতে বিবাদী পক্ষ আহম্মদ আলী ও তার পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানি করতে থাকে। এরপর ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারী ৫১৯ নং দলিলে আহম্মদ আলী উক্ত তফসিল ভূক্ত জমি থেকে ০.৫৬৫০ একর জমি কন্যাদের নামে রেষ্ট্রিভূক্ত করে দেন। দলিল মোতাবেক কন্যারা ১৫৯৩ নাম জারি খতিয়ানের অন্তভূক্ত হন।
এদিকে উক্ত জমিতে চলাচলের রাস্তা আবারও বন্ধ করে দেওয়ায় আহম্মদ আলীর মেয়ে সাবিনা ইয়াসমিন বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে ১৩৩ ও ১৪২ ধারা মোতাবেক প্রতিকার প্রার্থনা করে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি পর্যবেক্ষণ করে চলতি বছরের গত ২৮ জুলাই চলাচলের পথ উন্মুক্ত এবং পথে কেউ কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না এই মর্মে ব্যবস্থা নিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে ১০ আগস্ট দেবহাটা থানা ওসির সহযোগীতায় উক্ত পথ উন্মুক্ত করে পুনরায় চলাচলের উপযুক্ত করা হয়েছে। এতে ওই পরিবারটির মাঝে স্বস্থি ফিরে এসেছে। একই সাথে মামলার বাদী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দেবহাটা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা

পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে|বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন