শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পূনঃতফসিল দাবি : কলারোয়ার কামারালী হাইস্কুলের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটি গঠনে চরম অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিকার চেয়ে বৃহস্পতিবার ওই স্কুলের ৯ম শ্রেণিতে পড়ুয়া সোনিয়া আক্তার তুলির পিতা কামারালী গ্রামের দাউদ সরদারের ছেলে মুনছুর আলী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগের বিবরণে জানা যায়, যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক কর্তৃক জারিকৃত দবিএ-৬/৬৬৪৯/১১৯৪(১০) নং স্বারক মোতাবেক অফিস আদেশের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট প্রধান শিক্ষক স্কুলের পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কার্যক্রম শুরু করেন। যার মধ্যে গত ৭ জানুয়ারী সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা প্রত্রিকায় (যার প্রচার সংখ্যা খুবই কম) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কলারোয়া উপজেলায় যার গ্রাহক সংখ্যা ২০ জনের মত। তারপরেও ওই প্রধান শিক্ষক সকালে গিয়ে পত্রিকা পরিবেশকদের নিকট থেকে সবগুলো কাগজ নিজে কিনে নেয়। যাতে কেউ না জানতে পারে।
তবে ওই পত্রিকায় উল্লেখ করা হয় কমিটি গঠনের জন্য মনোনয়ন পত্র জমাদানের তারিখ ১১ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী পর্যন্ত। মনোনয়ন পত্র বাছাই ১৬ জানুয়ারী। প্রত্যাহারের তারিখ ২০ জানুয়ারী এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ২ ফেব্রুয়ারী।

নিয়মানুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর অভিভাবক সদস্য নির্বাচনের জন্য প্রত্যেক শিক্ষার্থীদের নোটিশ দিয়ে জানানো এবং স্কুল নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া। এর আগে ভোটার তালিকা প্রস্তুত করা। শিক্ষকদের জানানো। কিন্তু প্রধান শিক্ষক কাউকে না জানিয়ে পকেট কমিটি তৈরী করার লক্ষ্যে নির্ধারিত তারিখের মধ্যে নিজের পছন্দের ৫ জন শিক্ষার্থী অভিভাবকদের দিয়ে মনোনয়ন পত্র ক্রয় করান। যা ইতোমধ্যে বাছাই সম্পন্ন হয়ে গেছে।

বিষয়টি জানাজানি হলে স্কুলের অন্যান্য অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং যে কোন সময় একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পরে। এমতাবস্থায় ওই প্রধান শিক্ষক যাতে উদ্দেশ্যেপ্রনোদিত পকেট কমিটি না করতে পারে এবং যাতে পূনঃতফসিল ঘোষনা হয় তার ব্যবস্থা করতে স্কুলের শিক্ষার্থী অভিবাবকরা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুর সাত্তার বলেন, নিয়ম মোতাবেক পত্রিকায় বিজ্ঞপ্তিসহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে। কোন অনিয়ম বা দূর্নীতি করা হয়নি।

ওই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা গোলাম রসুল বলেন, স্কুলের কমিটি গঠনের বিষয়ে আমিসহ অনেক শিক্ষক জানেন না।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন