বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেইন কিলারের পরিবর্তে খেতে পারেন প্রাকৃতিক খাবার

আমরা প্রায়ই সাধারণ শরীরের যেকোনো ব্যথা বা মাথাব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে খেয়ে ফেলি পেইন কিলার। এতে ক্ষণিকের আরাম অনুভূত হলেও তা দীর্ঘমেয়াদি জীবনে ডেকে আনতে পারে চরম বিপদ। তাই এসব ব্যথা দূর করতে বেছে নিতে পারেন প্রাকৃতিক ব্যথানাশক সমৃদ্ধ খাবারগুলো।

হঠাৎ এক-দুটো পেইন কিলার খেলে কোনো অসংগতি না হওয়ার সম্ভাবনা থাকলেও প্রায়ই এর ওপর নির্ভরশীল হয়ে ওঠাটা ভালো লক্ষণ বলে মোটেও মনে করছেন না চিকিৎসকরা।

পেইন কিলার হলো একধরনের ওভার দ্য কাউন্টার ড্রাগ। অর্থাৎ, ওষুধের দোকানে গিয়ে চাইলেই পাওয়া যায় এই ওষুধ। তাই মানুষও সেই সুযোগে চিকিৎসকের পরামর্শ না নিয়েই শুরু করে দিচ্ছেন এই ওষুধটি খাওয়া। দীর্ঘদিন এমনটা হওয়ার ফলে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা।

অল্প বয়সেই কিডনির ক্ষতি, হার্ট অ্যাটাক, হৃদ্‌রোগ কিংবা মানসিক অবসাদের কারণ হতে পারে এই পেইন কিলার। তাই পেইন কিলারের মতো ওষুধ খাওয়ার পরিবর্তে বেছে নিন প্রাকৃতিক ব্যথানাশক উপাদানগুলো।

যদি আপনার হঠাৎই গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দেয়, সে ক্ষেত্রে বেছে নিতে পারেন আদা। কোনো কারণে বমিভাব হলে বেছে নিতে পারেন লেবু। কানের যেকোনো ব্যথায় ব্যবহার করে দেখতে পারেন রসুন।

বিশেষজ্ঞদের মতে, বুকের ব্যথায় ভালো কাজে লাগে আপেল সিডার ভিনেগার। আজকাল অনেকেই পেশি আর জয়েন্টের ব্যথায় ভোগেন। তারা অযথা এর জন্য ব্যথানাশক ওষুধ না খেয়ে পেশির ব্যথা অপসারণের জন্য নিয়মিত খেতে পারেন পুদিনা পাতার রস। জয়েন্টের ব্যথা দূর করতে ডায়েটে রাখতে পারেন চেরি ফল। মূত্রনালির যেকোনো ইনফেকশনে কালো জাম দারুণ কাজ করে।

তিল বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, যা মাথাব্যথা ও মাংসপেশির ব্যথা অনায়াসে দূর করতে সাহায্য করে। স্বাদু পানির মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা হার্ট ফাংশনের উন্নতি করে। পাশাপাশি এসব মাছ ঘাড়ের ব্যথা উপশম ও পেশির জয়েন্টকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

মুখের দুর্গন্ধ ও ব্যথা দূর করতে চিবিয়ে খেতে পারেন লবঙ্গ। পুরোনো যেকোনো শরীরের ব্যথায় নিঃসন্দেহে বেছে নিতে পারেন হলুদ। যদি প্রায়ই আপনার মাথাব্যথা বা সাইনাসের প্রবলেম হয়, তাহলে খাবার তালিকায় রাখুন সজনে ডাঁটা। এসব অভ্যাসের সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে আপনার শরীরের যেকোনো ব্যথাই দৌড়ে পালাবে অনায়াসেই।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত