শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেটের মেদ আর ওজন কমাতে পাঁচ কাজ

ওজন কমানোর জন্য ডায়েট আর ওয়ার্ক আউটের ওপরেই আমরা ভরসা করি। কিন্তু শুধু এভাবেই ওজন কমানো সম্ভব নয়। আমরা সারাদিন কী কী কাজ করছি, কতক্ষণ বিশ্রাম করছি, তার সবকিছুর ওপরেই নির্ভর করে আমাদের ওজন বাড়া-কমা। আমাদের সার্বিক জীবনযাত্রা কী রকম, তাই আমাদের ফিটনেস নির্ধারণ করে দেয়।

মেটাবলিজম বাড়াতে তাই প্রতিদিন কখন কোন কাজ করছি, সেই দিকে খেয়াল রাখতে হবে। এখানে আমরা পাঁচটি কাজের তালিকা তৈরি করে দিলাম, প্রতিদিন এই পাঁচ কাজ করলে আপনার ওজন কমানো অনেকটাই সহজ হবে।

১. পর্যাপ্ত পানি পান

অনেক সময়ই আমরা বুঝতে পারি না যে আমাদের খিদে পেয়েছে না তেষ্টা পেয়েছে। কারণ, শরীরে পানির ঘাটতি হলেও খিদে বোধ অনুভূত হয়।
শরীরে পানির অভাব থাকলে যেমন খিদে পায়, তেমন মনমেজাজ খিটখিটে লাগে, কোনও কাজ করতেও ভালো লাগে না। সে কারণে বিকালে টুকটাক স্ন্যাকস খাওয়ার আগে বড় এক গ্লাস পানি পান করুন। দেখুন তারপরেও আপনার খিদে বোধ হচ্ছে কি না। সাধারণ পানির বদলে ইনফিউসড ওয়াটারও খেতে পারেন।

২. শান্তমনে লাঞ্চ সারুন

আপনি যখন লাঞ্চ করবেন, পুরো মনোযোগ খাওয়ার দিকেই দিন। সোশ্যাল মিডিয়ায় চ্যাট করতে করতে বা ইমেইলের উত্তর দিতে দিতে লাঞ্চ করবেন না। লাঞ্চের জন্য যে ১৫ মিনিট সময় আপনি বের করেছেন, সেটা শুধু আপনার লাঞ্চের জন্যই রাখুন। এতে আপনি কতটা খাচ্ছেন সেদিকে খেয়াল থাকবে এবং অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা কমবে। ওজন কমানোর জন্য অনেকের সঙ্গে গল্প করতে করতে নয়, একা একা খাওয়া ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা।

৩. খিদে পেলে খান

অনেক সময় সারাদিনের ব্যস্ততার মধ্যে আমাদের খিদে পেয়েছে কি না, সেদিকে খেয়াল থাকে না। এর ফলে লাঞ্চে অতিরিক্ত খাওয়া হয়ে যায়। এই অভ্যেস বজায় থাকলে ওজন কমানো মুশকিল। তাই আপনি কখন কী খাবেন, সেটা ভেবে রাখুন। স্বাস্থ্যকর স্ন্যাকস সঙ্গে মজুত রাখুন।

৪. স্ন্যাকস নিয়ে সাবধান

স্ন্যাকস সাধারণত আমরা অতিরিক্ত খেয়ে ফেলি। আর এটাই ওজন বাড়ার একটা বড় কারণ। সহকর্মীর থেকে কিছুটা ওয়েফার বা স্যান্ড‍ুইচে এক কামড় দিয়ে আপনি হয়তো ভাবলেন, যে এটা কিছুই না। এসবই কিন্তু আপনার ক্যালোরি কাউন্টে যোগ হচ্ছে। তাই ওজন কমাতে চাইলে এসব বিষয়ে সতর্ক হতে হবে।

৫. হাঁটাচলা করুন

এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবেন না। অন্তত এক ঘণ্টা পরপর পাঁচ মিনিটের জন্য চেয়ার ছেড়ে উঠুন। লাঞ্চের পর ১৫ মিনিট হালকা গতিতে পায়চারি করে নিন। এর ফলে দুপুরে যে ঝিমুনি আসে, তার থেকেও রেহাই পাবেন। মাঝে মাঝে হাঁটাচলা মন মেজাজও ভালো থাকবে।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত