রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেরুর বিপক্ষে দাপুটে জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ০-২ গোলে হারিয়ে জয়ে ফিরল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা।

পেরুর রাজধানী লিমায় বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গনসালেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেস।

খেলায় বল দখল বা পাস।

অনেক কিছুতেই ম্যাচে এগিয়ে ছিল পেরু। তবে ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হার বাঁচাতে পারল না দলটি। দুর্দান্ত খেলে ম্যাচের প্রথম ২৮ মিনিটেই যে তাদের সব আশা ভরসা শেষ করে দিয়েছেন লিওনেল মেসিরা।
২৪তম মিনিটে লিওনেল মেসির চমৎকার পাসে আবার সুযোগ আসে গনসালেসের সামনে। এবার তার শট সময়মতো ব্লক করেন পেরুর এক ডিফেন্ডার।

৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। লেয়ান্দ্রো পারেদেসের রক্ষণচেরা পাস ধরে গোলরক্ষককে এড়িয়ে বাঁ পায়ের গড়ানো শটে ফাঁকা জালে বল পাঠান মার্তিনেস।

৩৮তম মিনিটে গনসালেসের কাট ব্যাকে মেসির বাঁ পায়ের শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক ফুটবলে আর্জেন্টিনাকে চেপে ধরে পেরু। তবে আগের মতোই লক্ষ্যে বল রাখতে ভুগতে দেখা যায় তাদের। ৫৩ ও ৫৬তম মিনিটে স্বাগতিকদের দুটি হেড ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। ৬০তম মিনিটে আন্দ্রে কারিয়োর শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি।

৬৪তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে সুযোগ পান মেসি।

কিন্তু সামনে থাকা ডিফেন্ডারকে পেরিয়ে যেতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক।

এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। ১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে পেরু। অন্য ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর