শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিবেশীর হিংসার আগুনে মরে ছাপ হলো মুক্তার স্বপ্নগুলো, ঘের ও পুকুর মাছে বিষ

মাছ চাষ করে গত বছর ৭ লাখ টাকা লোকশান হয়। ফলে এবার আর কিছু করার মত ক্ষমতা ছিল না সুমনের। এ সময় সহায়তার হাত বাড়িয়ে দেয় তার স্ত্রী মুক্তা। নিজের স্বর্ণালংকার বিক্রি করে সমুদয় টাকা তুলে দেয় স্বামীর হাতে। ১৩ বিঘা জমির একটি ঘের এবং দুই বিঘা জমিতে অবস্থিত দুটি পুকুরে মাছ চাষ করে তারা।

ইতিমধ্যে প্রায় ৩লাখ টাকা খরচ হয়। মাছও ভালো হয়। কিন্তু প্রতিবেশীর হিংসার আগুনে সব মাছ মরে ছাপ। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা শহরতলীর শীবপুর ইউনিয়নের খানপুর গ্রামে।

খানপুর গ্রামের মোঃ ফিরোজ হুসাইন সুমনের স্ত্রী মুক্তা জানান, শুক্রবার বিকালে তিনি আর তার স্বামী মিলে পুকুর থেকে মাছ ধরে পাশ্ববর্তী ঘেরে ছেড়ে দেন। এ সময় কিছু মাছ ভেসে ওঠে। সন্ধ্যার কিছু পূর্বে তাদের বাড়ির পাশ্ববর্তী হাসান, আমেনা ও খুকুমনি পানিতে নেমে ঐ মাছ ধরতে শুরু করে। এসময় সুমন ও মুক্তা মাছ ধরতে বাধা দিলে তাদের মধ্যে বচসা হয়। একপর্যায়ে আমেনা হুমকি দিয়ে বলে, ‘আমাদের মাছ ধরতে দিলি না কাল সকালে উঠে দেখবি, তোদের সব মাছ মরে ছাপ হয়ে গেছে।’ এরপর তারা চলে যায়।

এদিকে শনিবার ভোরে সুমন ও মুক্তা তাদের পুকুর-ঘেরে যেয়ে দেখতে পায় সকল মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় মুক্তা ও সসুমন কান্নায় ভেঙে পড়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ

নারী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া