বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিহিংসায় আটকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসায় আটকে আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী দল আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়াকে ঘিরে রাজনীতিকরণের ষড়যন্ত্র করছে সরকার।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে প্রায় এক মাস ধরেই রাজপথে আন্দোলন করে আসছে বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদ। মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সমাবেশে দলের মহাসচিব চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের বরাত দিয়ে জানান, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। দ্রুত তাকে বিদেশে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে তার জীবনের শঙ্কা রয়েছে।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়াটা আটকে আছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

দলটির সিনিয়র নেতাদের অভিযোগ, আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। দাবি পূরণ না হলে সরকারবিরোধী কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন আমান উল্লাহ আমানসহ অন্য নেতারা। একই দিন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী