বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রী বিদেশি নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নন : ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশি নিষেধাজ্ঞা বা ভিসানীতি নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন দলের লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এই সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে, সেজন্য তারা (বিরোধীদল) তাদের বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তবে আমাদের প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা বা ভিসানীতি নিয়ে মাথা ঘামান না।’

তিনি বলেন, ‘বিরোধীরা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞার আশা করছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নিষেধাজ্ঞা বা ভিসানীতি নিয়ে চিন্তিত নন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চাই। কিন্তু রাজনীতিকে যদি কেউ সন্ত্রাস, সংঘাত ও সহিংসতার উপাদান যুক্ত করে তখন সেখানে উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় যা যা করতে হবে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য আমাদের সব কিছুই করতে হবে।’

তিনি বলেন, ‘কিছু প্রশাসনিকভাবে মোকাবিলার প্রশ্ন আছে। কিছু দলীয় যে কর্মসূচি রয়েছে, ওদের আন্দোলন মোকাবিলা আমরা করেছি, নির্বাচনকে সামনে রেখে, এখনো আমাদের কর্মসূচি যথারীতি চলবে। রাজনীতি তো আর বন্ধ থাকবে না। তবে আমরা বিরোধীদলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়