শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর জীবন ও কর্মভিত্তিক চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে বার্তাসংস্থা ইউএনবি এবং কসমস গ্যালারির যৌথ উদ্যোগে আয়োজিত চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে রাজধানীর মালিবাগে ইউএনবি’র কার্যালয়ের কসমস গ্যালারিতে ‘শেখ হাসিনা- অন দ্য রাইট সাইড অভ দ্য হিস্ট্রি’ শীর্ষক দু’মাসব্যাপী এই প্রদর্শনী উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে আজকে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদ্যম গতিতে এগিয়ে চলেছে।’

আজকে জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্র, উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। যখন মুক্তিযুদ্ধের বিপক্ষের পরাজিত শক্তি ও তাদের দোসর-অনুসারীরা বাংলাদেশে আস্ফালন করে, তখন এই শক্তিকে মোকাবিলা করার জন্য শেখ হাসিনা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

কোনো কিছু লেখা অনেক সহজ, বলা আরো সহজ কিন্তু ছবি আঁকা অনেক কঠিন কারণ প্রথমে হৃদয়ে ধারণ করতে হয়, তারপর ছবি আঁকতে হয়, উল্লেখ করে যারা জননেত্রী শেখ হাসিনাকে হৃদয়ে ধারণ করে ছবিগুলো এঁকেছেন, তাদের সেই হৃদয় নিংড়ানো ভালোবাসার জন্য তাদের ও আয়োজকদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

ইউএনবি চেয়ারম্যান এনায়েতুল্লাহ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কসমস গ্যালারির পরিচালক সেলিনা এনায়েত।

দেশের ৩১জন চিত্রশিল্পীর ৩১টি চিত্রকর্ম নিয়ে দু’মাসব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার