মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গাছে বেঁধে নির্যাতন করলেন মেম্বার

টাঙ্গাইলের কালিহাতীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক মেম্বারের বিরুদ্ধে। তবে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ এলে রক্ষা পান ভুক্তভোগী গৃহবধূ।

বুধবার উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মোশারফ মিয়া। তিনি উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। নির্যাতনের শিকার গৃহবধূ একই গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী গৃহবধূ জানান, ইউপি সদস্য মোশারফ সম্পর্কে তার মামা হন। তবু স্বামী বিদেশে থাকায় দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিচ্ছিলেন মোশারফ। রাজি না হওয়ায় ভয়ভীতি ও বাড়ি থেকে একাধিকবার উচ্ছেদের চেষ্টা করেন তিনি। সম্প্রতি রমজান মাসে সেহেরির রান্না করার সময় এক বন্ধুকে নিয়ে এসে ধর্ষণের চেষ্টা করেন মোশারফ। তখন চিৎকারে তারা পালিয়ে যান। এ ঘটনায় টাঙ্গাইল আদালতে মামলা করলে মোশারফ ক্ষিপ্ত হয়ে উঠে তাকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন।

স্থানীয়রা জানায়, ইউপি সদস্য মোশারফ মিয়া এলাকায় অনেক প্রভাবশালী। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পান না। ওই প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়া নিয়ে এলাকায় সালিশও হয়েছিল। এরপরও যেভাবে মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে নির্যাতন করা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।

এ বিষয়ে ইউপি সদস্য মোশারফ মিয়া বলেন, আমার পরিবারের ওপর হামলা করায় তাকে গাছে বেঁধে রাখা হয়। তবে তিনি কুপ্রস্তাবের বিষয়টি অস্বীকার করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ঘটনাটি শোনা মাত্রই তাকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা