সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাণভয়ে ইউক্রেনের পাতাল রেলস্টেশনে হাজারো মানুষ

গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির দেশ রাশিয়া। অভিযানে ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।

এমন পরিস্থিতিতে কয়েক দিনের ব্যবধানে বদলে গেছে কিয়েভের পাতাল রেলের দৃশ্য। ব্যস্ততম স্টেশন এখন পরিণত হয়েছে আশ্রয়স্থল হিসেবে। হামলার ভয়ে জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে যে যেভাবে পেরেছেন আশ্রয় নিয়েছে পাতাল স্টেশনে। এখন পর্যন্ত ইউক্রেনের হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে দেশটির পাতাল রেলস্টেশনে। হাজারো মানুষ সেখানে একসাথে গাদাগাদি করে থাকছে। সঙ্গে থাকা খাবারও ফুরিয়ে এসেছে।

খবরে বলা হয়, শুধু কিয়েভের পাতাল রেলস্টেশনেই আশ্রয় নিয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। শিশু থেকে বৃদ্ধ সবাই সেখানে মানবেতর জীবন যাপন করছে।

পাতাল রেলস্টেশনের কর্মকর্তা ভিক্টর ব্রাহিনস্কি ইউক্রেনের এক সংবাদমাধ্যমকে বলেন, ভূগর্ভস্থ এসব স্টেশনে ১ লাখ মানুষের সংকুলান হতে পারে। তিনি বলেন, সেখানে পানি, বাথরুমের পাশাপাশি খাবার ও ওষুধও রয়েছে। শিশু ও বয়স্ক নারীদের জন্য গরম কাপড় ও খাবার সহায়তা দিতে আমরা আশপাশের লোকদেরকে অনুরোধ করি।

কিয়েভজুড়ে সাবওয়ে স্টেশন রয়েছে মোট ৫২টি। কর্তৃপক্ষ বলছে, এরইমধ্যে এসব স্টেশনে আশ্রয় নিয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে ১ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে রাজধানীর পাতাল রেল স্টেশনগুলোতে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান