সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পয়েন্ট ভাগাভাগি হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের

বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ইতোমধ্যেই বাতিল হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধিনে বেশ কিছু সিরিজ। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাস পর্যন্ত বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। জুলাই মাসে ইংল্যান্ডে স্বাস্থ্য বিধি মেনে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে বাইশ গজে।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সময়ে শেষ করার জন্য বাতিল হওয়া বা স্থগিত হওয়া সিরিজগুলোর পয়েন্ট অংশগ্রহণকারী দুই দলের মধ্যে ভাগ করে দিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হলে দুই দলই ২০ পয়েন্ট করে পাবে। আর তিন ম্যাচের সিরিজের ক্ষেত্রে ড্র হলে প্রতি দল ১৩ পয়েন্ট করে পাবে।
কোভিডকালে যে সমস্ত টেস্ট সিরিজ গুলো স্থগিত হয়েছে সেগুলো দেখে নেওয়া যাক-

শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড-২ টি টেস্ট
পাকিস্তান বনাম বাংলাদেশ-একটি টেস্ট
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া-২টি টেস্ট
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ-৩টি টেস্ট
ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা-২টি টেস্ট
বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড-২টি টেস্ট

এখন স্থগিত হওয়া টেস্ট সিরিজগুলির জন্য নতুন সূচি তৈরি করতে হবে। তাহলে কিন্তু সময়মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করা মুশকিল। কেননা সূচি অনুযায়ী, ২০২১ সালে জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে পয়েন্ট ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি’র ক্রিকেট কমিটি।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী