রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে লীড ফার্মারদের মেন্টরিং প্রোগ্রাম ও উৎসাহ ভাতা প্রদান অনুষ্ঠান

ইফদ এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চঅঈঊ প্রকল্পের আওতায় নবলোক পরিষদ কর্তৃক “উন্নত পদ্ধতিতে কার্প-গলদা মিশ্র চাষ ও বাজারজাতকরনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক ভ্যালু চেইন বিষয়ক উপ-প্রকল্পের আওতায় লীড ফার্মারদের মেন্টরিং প্রোগ্রাম ও উৎসাহ ভাতা প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফএর সিনিয়র মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী, চঅঈঊ এবং জগঞচ প্রকল্প ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব স্বপন দাশ, উপজেলা, নির্বাহী অফিসার, ফকিরহাট। ফকিরহাট, বাগেরহাট সদর এবং চিতলমারী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটিতে মেন্টর হিসেব দায়িত্ব পালন করেন বিএফএফইএ এর পরিচালক এস হুমায়ুন কবীর।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পিকেএসএফ এখন দারিদ্র্য বিমোচনের বিভিন্ন অনুসঙ্গ নিয়ে কাজ করছে যার মধ্যে ব্যবসা গুচ্ছ ভিত্তিক ভ্যালু চেইন কর্মকাণ্ড অন্যতম। উপ-প্রকল্পের আওতায় ‘উত্তম মৎস্য চাষ অনুশীলনের’ মাধ্যমে নিরাপদ মাছ ও চিংড়ি উৎপাদনে লীড ফার্মারগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মাছের উৎপাদন বৃদ্ধি করতে চাষীদের খামারের মাটি ও পানি পরীক্ষা করে প্রয়োজনীয় কারিগরী ও পরামর্শ সেবা প্রদান, মাছের ট্রেসেবিলিটি নিশ্চিতকরণের লক্ষ্যে খামার রেকর্ড বুক ব্যবহারে চাষীদের অভ্যস্তকরণ, নার্সারী ব্যবস্থাপনার মাধ্যমে গলদা পিএল-এর মৃত্যুহার হ্রাস করতে, খামারের জৈব নিরাপত্তা নিশ্চিত করতে লীড ফার্মার ও সহকারী লীড ফার্মারদের অবদান প্রণিধানযোগ্য। এছাড়া উদ্যোক্তাদের নিরবিচ্ছিন্ন সেবা ও গুণগতমানের মৎস্য চাষ উপকরণ প্রাপ্তির লক্ষ্যে লীড ফার্মারদের সহযোগিতায় প্রকল্প এলাকায় ১৩ টি মৎস্য সেবা ও পরামর্শ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসকল মৎস্য সেবা কেন্দ্র হতে চাষীরা বিনামূল্যে কারিগরী ও পরামর্শ সেবা গ্রহণ করছেন। লীড ফার্মার ও চাষীদের উন্নত পদ্ধতিতে মাছ চাষে দক্ষতা উন্নয়নে সহযোগিতা করার জন্য তিনি মৎস্য অধিদপ্তরসহ মৎস্য সরবরাহ শৃঙ্খলের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও জানান ভবিষ্যতে প্রকল্পের আওতায় মৎস্য চাষ ও প্রক্রিয়াজাতকরণে গুণগতমানের সনদ যেমন ঐঅঈঈচ, এখঙইঅখ এঅচ নিশ্চিত করে নিরাপদ মৎস্য খাদ্য হিসেবে মৎস্য ও মৎস্য পণ্য বিপণন ও ব্রান্ডিং কর্মকাণ্ড গ্রহণ করা হবে। এক্ষেত্রে তিনি লীড ফার্মারদের অংশগ্রহণ বৃদ্ধি করে মৎস্য খাতের উন্নয়নে উল্লেখ্যযোগ্য অবদান রাখতে আহবান জানান। এসময় ২৫ জন লীড ফার্মার এবং ৫০ জন সহকারি লীড ফার্মারকে নিরাপদ মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন খাতে সম্মাননা ও উৎসাহ ভাতা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ