রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে শহীদ আবু নাসের স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফকিরহাটে ১৬ দলীয় শহীদ শেখ আবু নাসের স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ০৯ জানুয়ারি শনিবার বিকাল ৩টায় উপজেলার অাট্টাকা স্পোর্টিং ক্লাব-মাঠ প্রাংগনে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান, শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশন-ফকিরহাট এর সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোঃ খায়রুল আনাম,ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু,বাগেরহাট জেলা পরিষদের সদস্য শেখ আঃ রাজ্জাক ও ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু।

আট্টাকা কে আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আট্টাকা স্পোর্টিং ক্লাবের সভাপতি ও বাহিরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির।

খেলায় প্রথমে ব্যাট করতে নেমে কাশিপুর একাডেমি খুলনা নির্ধারিত ২০ ওভারে তোলে ১৭২ রান। জবাবে খুলনা পোর্ট সিটি ওয়ারিয়র্সও নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান করতে সমর্থ হয়। এ সময় উভয় দলকে যুগ্ম-ভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে কমিটি ২০ হাজার টাকা করে প্রাইজমানি ও ট্রফি তুলে দেয় দুই অধিনায়কের হাতে।খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পোর্ট সিটি ওয়ারিয়র্স এর মোঃ নাসির।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক