বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

কোভিড-১৯-এর কারণে দীর্ঘ বিরতির পর একটি করে জয় ও ড্রয়ে মাঠে ফেরাটা বেশ সুখকরই হয়েছে বাংলাদেশের। ফিফা র‌্যাংকিংয়েও পড়েছে তার প্রভাব; তিন ধাপ এগিয়েছে জেমি ডের দল।

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ওয়েবসাইটে শুক্রবার (২৬ নভেম্বর) প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই চূড়ায় আছে বেলজিয়াম।

এ মাসের মাঝামাঝি নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরে বাংলাদেশ জাতীয় দল। প্রথম ম্যাচে ২-০ গোলে জয়ের পর দ্বিতীয়টিতে গোলশূন্য ড্র করে স্বাগতিকরা।

এর ফলে ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে আছে বাংলাদেশ।

প্রথম ছয় স্থানেই নেই কোনো পরিবর্তন; যথাক্রমে আছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেন। এক ধাপ এগিয়ে সাতে উঠেছে আর্জেন্টিনা। এক ধাপ নেমে আট নম্বরে উরুগুয়ে। দুই ধাপ করে এগিয়ে যথাক্রমে পরের দুটি স্থানে উঠেছে মেক্সিকো ও ইতালি।

শীর্ষ ১০ থেকে বেরিয়ে গেছে ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। এক ধাপ পিছিয়ে ক্রোয়েশিয়া এখন ১১ নম্বরে আর পাঁচ ধাপ পিছিয়ে কলম্বিয়া ১৫ নম্বরে নেমে গেছে।

একই রকম সংবাদ সমূহ

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে আজ ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ