সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেনী পৌরসভার নির্বাচনে সবকয়টি ওয়ার্ডে থাকছে ম্যাজিস্ট্রেট

ফেনী পৌরসভার নির্বাচনে সবকয়টি ওয়ার্ডেই একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো কেন্দ্রকে অগ্রীম ঝুঁকিপূর্ণ ঘোষণা না করে সবগুলো কেন্দ্রকে অধিক গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। আইনশৃঙ্খলা অবনতি সহ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবধরনের বাধাবিপত্তি প্রতিহত করণে কিংবা সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮ টি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হবে বলে জানান তিনি।

নির্বাচনের দিনে মাঠে ৩ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ ও র‍্যাব সদস্য সহ প্রত্যেকটি কেন্দ্রে ৯ জন করে আনসার সদস্য থাকবে বলে জানান জেলা প্রশাসক। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল দলের প্রার্থী সহ জেলা নির্বাচন অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।

অন্যদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন পাটোয়ারী জানান, নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটগ্রহণের কাজে ৪৫ জন প্রিসাইডিং অফিসার, ২৪১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪৮২ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন।

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় দেশের ৬০ টি পৌরসভার নির্বাচনে ফেনীতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আ’লীগ বিএনপি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সহ মোট ৫ জন।

এছাড়া ১৮ টি ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে সাধারণ আসনে ১০ জন ও সংরক্ষিত আসনে ৫ জন সহ মোট ১৫ জন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাকী ৮ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ও ১ টিতে মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ফেনী পৌরসভার নির্বাচনে ১৮ টি ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানা যায়। এখানে ভোটার সংখ্যা ৯১ হাজার ৬৬২ জন, তন্মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৩ শত ৭ জন ও মহিলা ভোটার ৪৪ হাজার ৪ শত ৫৫ জন।

একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ