শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুক প্রোফাইলে লেখাই সত্যি হলো : কলারোয়ায় একমি’র মাহমুদের ইন্তেকাল

নিজের ফেসবুক পেজের প্রোফাইল ফটো ও নামের নিচে এখনো লেখা আছে- ‘আমি মাহমুদ যে প্রতি মুহূর্তে মৃত্যুকে স্বরন (স্মরণ) করি।’ লেখার মতোই মৃত্যুকে শুধু স্মরণ নয়, আলিঙ্গন করলেন তিনি। এই ফেসবুক প্রোফাইলটি যার তিনি মাহমুদ হাসান। বয়স ৩১/৩২ বছরের মতো। বেসরকারি ঔষধ কোম্পানি একমি (এগ্রোভেট) এর মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন কলারোয়ায়।

বৃহস্পতিবার (১৭জুন) ভোর ৬টার দিকে স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয় তার (ইন্না..রাজিউন)।

মাহমুদ হাসান সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের শহিদুল ইসলামের পুত্র।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ বছরের এক মেয়ে ও মাস চারেক বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন।

কর্মসূত্রের কারণে তিনি কলারোয়া সরকারি কলেজের পশ্চিম পাশে গদখালীর একটি ভাড়া বাসায় পরিবারসহ থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া পশু হাসপাতাল মোড়ের ইসলামীয়া ফার্মেসীর সত্বাধিকারী নিয়ামুল হাফিজ মিল্টন জানান, ‘মাহমুদ খুব নম্র ও ভদ্র স্বভাবের ছিলো। ভোরে হঠাৎ স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লাশ গ্রামের বাড়ি আশাশুনিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে
রাতে মরহুমকে দাফন করার কথা।’

আরেক ফার্মাসির সত্বাধিকারী সাংবাদিক মুজাহিদুল ইসলাম বলেন, ‘মাহমুদ খুব ভাল মনের মানুষ ছিলেন, সবার সাথে মিশতেন। তার আকষ্মিক মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি।’

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, একমির মার্কেটিং অফিসার মাহমুদ হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কলারোয়া ঔষধের দোকান ব্যবসায়ী, বিভিন্ন ঔষধ কোম্পানিতে চাকরিরতরাসহ পরিচিত জনেরা।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন