রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্নের আল্টিমেটাম হেফাজতের

মহানবী (সা.)-কে অবমাননা ইস‌্যুকে কেন্দ্র ক‌রে রাজধানী‌তে বড় ধর‌ণের শোডাউন ক‌রে‌ছে হেফাজ‌তে ইসলাম বাংলা‌দেশ। সোমবার দুপু‌রে রাজধানীর শা‌ন্তিনগ‌রে এই কর্মসূচি পালন ক‌রে সংগঠন‌টি।

হেফাজ‌তের আ‌মির আল্লামা আহমদ শফীর মৃত‌্যুর পর এই প্রথম সংগঠন‌টির মহাস‌চিব আল্লামা জুনাইদ বাবুনগরী‌র নেতৃত্বে ফ্রান্স দূতাবাস অ‌ভিমু‌খে গণ‌মি‌ছিল কর্মসূচীতে রাজধানীর শা‌ন্তিনগর, কাকরাইল, বিজয়নগর, পল্টন মোড়, বায়তুল মোকাররম, প্রেসক্লাব এলাকায় তা‌দের বিপুলসংখ‌্যক নেতাকর্মী অবস্থান নেয়। কর্মসূচী থে‌কে হেফাজ‌তের মহাস‌চিব আল্লামা জুনাইদ বাবুনগরী‌ ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, রাষ্ট্রদূতকে বহিষ্কার ও দূতাবাস বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

এর আ‌গে দুপুর ১২টা ১৫মিনিটে রাজধানীর পল্টন মোড় থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন হেফাজতের মহাস‌চিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

দুপুর পৌনে ১টার দিকে মিছিলটি শা‌ন্তিনগর বেইলি রোড়ের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে হেফাজতের কেন্দ্রীয় না‌য়ে‌বে আ‌মির মাওলানা নূর হোসাইন কা‌সেমী, মহাস‌চিব বাবুনগরীসহ কেন্দ্রী নেতারা সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

দলীয় সিদ্ধান্তে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতারা।

প‌রে পু‌লি‌শি বাধায় সেখা‌নেই মোনাজাতের মধ‌্যদি‌য়ে হেফাজ‌তের কর্মসূ‌চি শেষ হয়। মোনাজাত প‌রিচালনা ক‌রেন হেফাজতের না‌য়ে‌বে আ‌মির নূর হোসেন কাশেমী।

হেফাজ‌তের কর্মসূচি‌কে কেন্দ্র ক‌রে ভোর ৬টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে তা‌দের নেতাকর্মীরা বায়তুল মোকাররম, পল্টন মো‌ড়ে জড়ো হতে শুরু করেন।

বেলা ১১টায় এই এলাকা জনসমুদ্রে পরিণত হয়। একপর্যা‌য়ে বিজয়নগর, প্রেসক্লাব থেকে পল্টন, গুলিস্তান সড়ক বন্ধ করে দেয়া হয়। কর্মসুূচি‌কে কেন্দ্র ক‌রে এসময় আশপাশের এলাকায় আইন শৃঙ্খলাবা‌হিনীর বিপুল সংখ‌্যক সদস‌্য মোতা‌য়েন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ