শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি: ১২ নাবিক জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ভাসানচরের অদূরে লাইটার জাহাজ সজল তন্ময়-২ ডুবির ঘটনায় নিখোঁজ ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে তাদের উদ্ধার করা হয়।

এর আগে সকাল ৯টা ২০ মিনিটে ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে সজল তন্ময়-২ নামে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের ১২ নাবিক নিখোঁজ হন।

এর পরপরই উদ্ধারকাজ শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ড। টানা কয়েক ঘণ্টার অভিযান শেষে ওই জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সময় নিউজকে জানিয়েছেন উদ্ধার অভিযানে থাকা নৌবাহিনীর সদস্যরা।

এর আগে সময় নিউজকে নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, জাহাজটি কী কারণে ডুবেছে, সেটি কেউ জানতে পারেনি। তবে সাগর কিছুটা উত্তাল আছে। জাহাজ ডুবে যাওয়ার পর জরুরি সেবা নম্বরে ফোন করে নৌবাহিনীকে জানানো হয়। ভাসানচরের কাছে নৌবাহিনীর যে জাহাজ ছিল, সেটা দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

কিছুক্ষণ পর জাহাজের ১২ নাবিক জীবিত উদ্ধার হওয়ার খবর জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই : জাহেদ উর রহমান
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান