রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কে এম লতীফ ইনস্টিটিউশন

২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কে এম লতীফ ইনস্টিটিউশন।এর আগে বিদ্যালয়টি জেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ নির্বাচিত হয়।

গত ২৮ মে বরিশাল বিভাগীয় যাচাই বাছাই কমিটির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে কয়েকটি ধাপের প্রতিযোগিতায় সেরাদের নির্বাচিত করা হয়।

কে এম লতীফ ইনস্টিটিউশনে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ২৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।উত্তীর্ণ হয়েছে ২৩৬ জন।এর মধ্যে জিপিএ – ৫ পেয়েছে ১০৬ জন।

বিদ্যালয়টিতে ১৪৪৬ জন ছাত্র ছাত্রী এবং ৩৭ জন শিক্ষক কর্মচারী রয়েছে। খন্ডকালীন শিক্ষক কর্মচারী রয়েছে ১০ জন। প্রতি বছর এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল কলেজ, বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহ শিক্ষা প্রতিযোগিতা সহ সকল কাজ সম্পন্ন হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমানের তত্ত্বাবধানে। তার নিরলস পরিশ্রম ও চেষ্টায় বিদ্যালয়টি বরিশাল বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান,বিদ্যালয়টি এডহক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। এ কমিটির বর্তমান সভাপতি খাদিজা বেগম খুশবু।তিনি স্থানীয় সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজীর সহধর্মিণী।বিদ্যালয়টি শ্রেষ্ঠ হওয়ায় আমরা আনন্দিত।এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী সহ সকলের।

তবে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা জানান,একটি অসাধু চক্র আমির সিরাজী নামে ২০ হাজার টাকার একজন দাতা সদস্যকে বাদি বানিয়ে মামলা করে স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) নির্বাচন বন্ধ করে দিয়েছে। বিদ্যালয়টিকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ