সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ কংগ্রেসের কলারোয়া শাখার অফিস উদ্বোধন ও মতবিনিময়

বাংলাদেশ কংগ্রেসের কলারোয়া উপজেলা শাখার অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুলাই)বিকাল ৪টায় উপজেলার তুলসীডাঙ্গায় আলিয়া মাদ্রাসার বিপরীত পার্শ্বে বাংলাদেশ কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত অফিস উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড ইয়ারুল বলেন, বর্তমান সময়ে রাজনীতি একটি ব্যবসায় পরিণত হয়েছে। যেটা থেকে বেরিয়ে আসার তেমন কোন সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে সব জায়গাতেই শুধু দুর্নীতি। কেউই ভাবে না এ দেশকে নিয়ে, এদেশের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষগুলোকে নিয়ে। এভাবে তো চলতে পারেনা । একটা দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই আসুন সোনার বাংলা, স্বনির্ভর বাংলা, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ কংগ্রেস এ যোগ দিয়ে সোনার বাংলা করার শপথ গ্রহণ করি।

বাংলাদেশ কংগ্রেসের উপজেলা আহ্বায়ক ফিরোজ কামাল শিমুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আলিমুর রহমান, সদস্য সচিব আদম আলী, সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক আজিজুর রহমান।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, এ্যাড.কাজী আব্দুল্লাহ আল হাবীব, সাতক্ষীরা কোচিং সেন্টারের পরিচালক শেখ আলতামুন, সাংবাদিক হায়দার আলী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ শফিকুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক ও আব্দুর রাজ্জাক প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আমিরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল