শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

দীর্ঘ তিন যুগের অপেক্ষা শেষে গত বছর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ফুটবল দল। কাতারের মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপ জয়ের পর আলাদা করে বাংলাদেশ জায়গা করে নিয়েছে আর্জেন্টাইনদের অন্তরে। যে কারণে বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহার দিনে বাংলাদেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা।

আলাদা করে বাংলাদেশি ‘বন্ধুদের’ ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলের ছবি একত্রিত করে একটি কার্ড শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।

সেই শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিশ্ববাসীর নজরেও এসেছে সেটা। অবশ্য পুরো বিশ্ব সেসব মনে রেখেছে কি না তা জানার উপায় নেই, তবে বাংলাদেশের সেই উন্মাদনা এখনো মনে রেখেছে আর্জেন্টিনা। যে কারণে এমন শুভেচ্ছা।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?