শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশটাই একটা কারাগার : আলাল

বর্তমানে দেশে ডিজিটাল লঙ্গরখানা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, ১৯৭৪ সালে ছিল আওয়ামী লীগের অ্যানালগ লঙ্গরখানা আর বর্তমানে চলছে ডিজিটাল লঙ্গরখানা। এটা দিয়ে দেশ চলতে পারে না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে আলাল বলেন, তারা থাকবে ভিআইপিখানায় আর সাধারণ জনগন থাকবে লঙ্গরখানায়। তারা করবে বেগমপাড়া আর সাধারণ জনগণ খাবার পাবে না। সামনে রমজান আসছে একমুঠো চালের জন্য হাহাকার করে সাধারণ মানুষ। এভাবে দেশ চলতে পারে না।

শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ১৯৭৪ সালের লঙ্গরখানা, খাবার নিয়ে কুকুর মানুষের যে কাড়াকাড়ি, বর্তমানে টিসিবির পেছনে মানুষের লাইন সেই দৌড়াদৌড়ি। যখন দেখি সন্তানকে পাশে রেখে মা টিসিবির লাইনে দাঁড়িয়েছে। মায়ের কষ্ট দেখে সন্তানও অন্য লাইনে দাঁড়িয়েছে। এর চেয়ে কষ্ট আর কী হতে পারে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা কী বলবেন? এদের নিয়ে কথা বলে কোনো লাভ নেই। একটা জিনিস পরিষ্কারভাবে জানতে হবে, আমাদের ওপর দায়িত্ব রয়েছে এই দেশের সতীত্ব রক্ষা করার। এদেশের সতীত্ব রক্ষা করা মানে গণতন্ত্র রক্ষা করা। এদেশের সতীত্ব রক্ষা করা মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জেনারেল এ জি ওসমানী, শেরে বাংলা ফজলুল হক, ভাসানী, সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান যে ভালো কাজগুলো করেছে, তার সাথে থাকা।

বাংলাদেশটাই একটা কারাগার মন্তব্য করে আলাল বলেন, মজনুসহ যারা কারাগারে রয়েছে তাদের সবাইকে মুক্ত করতে হবে। শুধু তাই নয় হাজার হাজার আলেম-ওলামা আজ কারাগারে। এই পবিত্র রমজান মাসে তাদের বয়ান আমাদের শোনার কথা। তারা কারাগারে, তাদেরও মুক্ত করতে হবে।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুবদল ঢাকা দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, যুবদল ঢাকা দক্ষিণ সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু