বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে থাকা ‌‘২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল’ করতে বললো আ.লীগ!

বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহু দিনের। অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। এবার সেই শেখ হাসিনার দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকুরিচ্যুত করার।

বৃহস্পতিবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়- ‌‘মাননীয় উপদেষ্টা ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে, তাদের তালিকা করে, চাকরি থেকে বিদায় করে, দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে!’

ওই পোস্টে কমেন্টস বক্সে বলা হয়, ‌‘এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন, সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে। এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি।’

হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি। যেখানে বলা হয়- যে দেশে শিক্ষিত বেকার ২৬ লাখ ৪০ হাজার সেখানে ২৬ লাখ ভারতীয় কীভাবে উচ্চ বেতনে চাকরি করেন? তাদের বেতন হয় ডলারে! প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স ভারতে চলে যাচ্ছে। রেমিট্যান্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ। কাগজে-কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতো ভারত।’

নেটিজেনরা বলেন- বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে আর ভারতীয়রা এ দেশে উচ্চ বেতনে চাকরি করে। একটা রাষ্ট্রকাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে!

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে পতন হয় হাসিনা সরকার। মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। আপাতত সেখানেই অবস্থান করছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী