শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বাংলাদেশের অগ্রগতি ষড়যন্ত্রকারী গোষ্ঠীর পছন্দ হয় না’

দেশ নিয়ে, সমাজ নিয়ে যখন ষড়যন্ত্র সফল হয় না, তখনই দেশের একটি শ্রেণি সমালোচনামুখর হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২ নভেম্বর) সকালে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের শুরুতে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে সংঘাত সৃষ্টির পায়তারা করছে একটি মহল। বাংলাদেশের কোনো অগ্রগতি সেই গোষ্ঠীর পছন্দ হয় না।

তিনি আরো বলেন, একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য, সংঘাত সৃষ্টি করার জন্য তারা বক্তব্য দেবে। আর তাদেরকে ধরা হলে সেটাকে বলা হবে বাক স্বাধীনতা হরণ করা, এটা তো হয় না। সংঘাতে উস্কানিদাতাদের গ্রেপ্তার করলে তারাই আবার সরকারের বিরুদ্ধে বাকস্বাধীনতা হরণের অভিযোগ করে। কিন্তু এভাবে দেশ চলতে পারে না।

দেশ নিয়ে, সমাজ নিয়ে যখন ষড়যন্ত্র সফল হয় না। তখনই দেশের একটি শ্রেণি সমালোচনামুখর হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ ভালো অবস্থানে যাবে, অর্থনীতিতে গতি আসবে; আন্তর্জাতিক সংস্থাগুলো যা যা ভবিষ্যৎ বাণী আশঙ্কা পেছনে ফেলে এগিয়ে যাবে, এটা ওই গোষ্ঠীর পছন্দ হয় না।

তিনি আরও বলেন, তারা চায় বাংলাদেশ ভিক্ষুক হয়ে থাকবে। অন্যের কাছে হাত পেতে চলবে। যখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে, দেশবিরোধী ওই গোষ্ঠীর গায়ে জ্বালা ধরে গেছে। আর তারা উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেছে।

এসময় করোনার দ্বিতীয় ওয়েব রোধে ‘নো মাস্ক নো সার্ভিস’কে জোরদার করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী