শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার এ সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে ৩টি ওয়ানডে ও দুটি টেস্ট। ওয়ানডে তিনটি আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বিষয়টিকে নিজেদের জন্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে আখ্যায়িত করেছে দক্ষিণ আফ্রিকার বোর্ড।

সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। ১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে মাঠের লড়াই।

সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ দিয়ে আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।

আগামী ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে পোর্ট এলিজাবেথে আগামী ৮ এপ্রিল থেকে।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি-
১৮ মার্চ প্রথম ওয়ানডে, সেঞ্চুরিয়ন
২০ দ্বিতীয় ওয়ানডে, জোহানেসবার্গ
২৩ মার্চ তৃতীয় ওয়ানডে, সেঞ্চুরিয়ন

টেস্ট ম্যাচ-
৩১ মার্চ – ৪ এপ্রিল : ১ম টেস্ট, ডারবান
৮ এপ্রিল – ১২ এপ্রিল : ২য় টেস্ট, পোর্ট এলিজাবেথ

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন