সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি তানভীর, সম্পাদক মনোয়ারুল

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার গাজীপুরের বাউবি ক্যাম্পাসে সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সেমিনার কক্ষে সংগঠনের সাধারণ সভায় ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করা হয়।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বাউবি শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক তানভীর আহসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খান মো. মনোয়ারুল ইসলাম।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও অধ্যাপক ড. মোছা. শিরীন সুলতানা। কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আল-আমিন সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ড. মো. আদনান আরিফ সালিম এবং দপ্তর ও প্রচার সম্পাদক হয়েছেন ড. আজমিরা বিলকিছ।
কমিটির সদস্য হিসেবে আছেন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী, অধ্যাপক ড. লাভলী আক্তার ডলি ও দুলাল মাহমুদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাধারণ সভায় সাংগঠনিক কার্যক্রমবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অধ্যাপক মো. আনিছুর রহমান ও অধ্যাপক ড. আবু তালেবকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি