শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত-৩

যশোরের শার্শার বাগআঁচড়ায় ট্রাকের সঙ্গে সিএনজি (তিনচাকার গাড়ি) সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো একজন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া জামতলার নীলকান্ত মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাগআঁচড়া সাতমাইল থেকে উলশী যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মাহেন্দ্রা চালক নুরু গাইন (৪৫) শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে, রাকিবুল ইসলাম রাকিব (২১) শার্শার জামতলার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে ও মোমেনা বেগম (৭০) শার্শার উলশি ইউনিয়নের সম্বন্ধকাঠির মৃত আব্দুল খালেকের স্ত্রী।

তিন জনের মধ্যে একজন ড্রাইভার ও বাকি দুইজন মাহিন্দ্রার যাত্রী ছিলেন।

নিহত মোমেনা বেগমের বড় জামাতা লোকমান হোসেন জানান, মোমেনা বেগম বাগআঁচড়ার সাতমাইলে ছোট মেয়ের বাড়ি থেকে উলশী ফেরার পথে এ দূর্ঘটনায় গুরুতর আহত হলে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে হাসপাতাল ওয়ার্ডের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

অপর দিকে, রাকিবুল হাসান একজন শ্রমিক কাজের সন্ধানে নিজ এলাকা জামতলা থেকে নাভারন যাওয়ার সময় দূর্ঘটনায় গুরুতর আহত হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে আনা হয়। জরুরী বিভাগের দায়িত্ব রত চিকিৎসক ডাঃ আহমেদ তায়েফ সামস্ মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারণমুখি একটি মাহিন্দ্রা নীলকান্ত মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরু ও রাকিব মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক