রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় পথচারীদের কাছে ও গৃহবধুর পানির কলসিতে মিললো ফেনসিডিল

যশোরের শার্শার বাগআঁচড়ায় পৃথক অভিযানে দুই পথচারীদের কাছ থেকে ৩৫ বোতল ও এক গৃহবধুর পানির কলসীর ভেতর থেকে ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ কায়বা- বাগআঁচড়া সড়কের রাড়িপুকুর বটতলা পাকা রাস্তার ওপর থেকে ঝিকরগাছার মোবারকপুর গ্রামের শিরাজুল ইসলামের ছেলে শামিম হোসেন (৩২) ও কৃঞ্চনগর গ্রামের মুরারী বসুর ছেলে কাশিনাথ বসু (৩৫) কে ৩৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
একই সময়ে গোপন খবরে রাড়িপুকুর গ্রামের ভেতর থেকে পানি ভর্তি কলসীতে করে ফেনসিডিল নেয়ার সময় রিপন হোসেনের স্ত্রী কাকলী বেগম (২৬) নামে এক গৃহবধুকে পুলিশ গ্রেফতার করে। পরে তার কলসীর ভেতর থেকে ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আসামী তিনজনকে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস