বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় মহান বিজয় দিবস পালিত

যশোরের শার্শার বাগআঁচড়ায় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন অ-রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ৫০ তম মহান বিজয় দিবস পালন করেন।
বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন আওয়ামী লীগ যৌথ ভাবে যথাযথ মর্যাদায় ৫০ তম মহান বিজয় দিবস পালন করেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক ও কায়বা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলতাব হোসেনের যৌথ নেতৃত্বে বিজয় র‍্যালী ও পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ৫০ তম মহান দিবসের শুভসূচনা করা হয়।

পরে স্থানীয় শহীদ মিনার চত্তরে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি ইয়াকুব আলী বিশ্বাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী সাধন কুমার গোস্মামীর সঞ্চলনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক ও আলতাফ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, শার্শা উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক নীল কমল সিংহ, ইউপি সদস্য আসাদুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক মাহমুদ ধাবক, বিশিষ্ট ব্যাবসায়ী রফিকুল ইসলাম,ইউপি সদস্য শামিম কবির, আব্দুল মান্নান,কামরুল ইসলাম, মতিয়ার রহমান,শার্শা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান হাই, যুবলীগ নেতা কামরুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন চঞ্চল,কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোস্তাফিজুর রহমান শুভ, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম সরদার বাপ্পিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা।

অনুরূপ ভাবে, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি শোভা যাত্রার মাধ্যমে দিবসটি পালন করে।

অন্যদিকে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটিটিভ এ্যাসোসিয়েসন, বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজ, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ, বাগআঁচড়া জুয়েলারি সমিতি সহ বিভিন্ন সংগঠন র‍্যালী ও বঙ্গবন্ধু মোরালে পূষ্পস্তবক অর্পণসহ মহান মুক্তিযুদ্ধে শহীদের স্মরনে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক