শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় মোটরসাইকেলে ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

যশোরের শার্শায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত বাইসাইকেল আরোহী বাসুদেব দত্ত (৬৫) মারা গেছেন।

শুক্রবার (২৮ জানুয়ারী) বিকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শনিবার তার লাশ এ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত বাসুদেব দত্ত উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত কার্তিক চন্দ্র দত্তের ছেলে।

পরে বেত্রবতী নদীর পাশে পারিবারিক শ্মশানে তার মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারী দুপুরে তিনি বাড়ি থেকে বাইসাইকেল চেপে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে নাভারন-সাতক্ষীরা সড়কের সাতমাইল নামক স্থানে পৌছালে বিপরীতে দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত চারদিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে তিনি মৃত্যু বরণ করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, কায়বা ইউনিয়নের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, শংকরপুর ইউনিয়েন চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাধান কুমার গোস্বামী, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক মাহমুদ ধাবক, বাগআঁচড়া ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ সহ আরো অনেকে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা