রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ৩০ সেপ্টেম্বর

বাবরি মসজিদ ধ্বংস মামলার বিচারের রায় ঘোষণা করা হবে আগামী ৩০শে সেপ্টেম্বর। রায়দানের জন্য় ওই দিন ধার্য করল সিবিআইয়ের বিশেষ আদালত।
১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছেন সাবেক উপ-প্রধানমন্ত্রী এল কে আডবানি, উত্তরপ্রদেশের সাবেক মুখ্য়মন্ত্রী কল্য়াণ সিং, বিজেপির নেতা মুরলী মনোহর যোশী, বিনয় কাটিয়ার, সাক্ষী মহারাজ। এ মামলায় মোট অভিযুক্ত ৩২ জন। সমস্ত অভিযুক্তকে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

দিনকয়েক আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেন আডবানি। এ মামলায় অভিযোগ অস্বীকার করেছেন সাবেক উপ-প্রধানমন্ত্রী। এ মামলায় ৩২ জন অভিযুক্তের বয়ান রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর অযোধ্য়ায় ২টি মামলা দায়ের করা হয়। বাবরি মসজিদ ধ্বংসের চক্রান্তের মামলা করা হয়। আরেকটি মামলা করা হয়, মসজিদ ধ্বংসে জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগে। বাবরি মসজিদ ধ্বংস সংক্রান্ত মামলার সঙ্গে আরও ৪৭টি মামলা অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এই অবস্থায় ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা মামলাগুলোর একটির বিচারে রায় কী হবে তা জানার জন্য ভারতবাসী অপেক্ষা করে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল