বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাবার মৃতদেহ ঘরে রেখে পরীক্ষার হলে মেয়ে

বাবার মৃতদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ছোট মেয়ে রাজিয়া ইসলাম নিসা।

রোববার (২১ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ পতনউষা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ।

তিনি জানান, এসএসসি পরীক্ষার্থী রাজিয়া ইসলাম নিসার বাবা মিজানুর রহমান রোববার ভোরে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হন। এতে তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। পরে মিজানুর রহমানের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
‘এদিন তার মেয়ে রাজিয়া ইসলাম নিসার ছিল এসএসসি ভূগোল পরীক্ষা। বাবার এমন আকস্মিক মৃত্যুতে সে হতবিহবল হয়ে পড়ে। বাড়িজুড়ে শোকের মাতম। এতে সে নিসা প্রতি মুহূর্তে মূর্ছা যাচ্ছিল। এদিকে পরীক্ষার সময়ও ঘনিয়ে আসছিল। সকাল ৯টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। কি করবে ভেবে পাচ্ছিল না।’

অবশেষে পাড়া প্রতিবেশী ও স্কুলের সহযোগিতায় অশ্রুসিক্ত নয়নে বাবার মৃতদেহ ঘরে রেখেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয় ওই শিক্ষার্থী। তবে পরীক্ষা চলাকালীন সময়ে স্কুলের শিক্ষক তার দিকে নজর রাখছিলেন। পরীক্ষা শেষে বাড়ি এসে তার বাবাকে দাফন কাফনের পর সে চিরবিদায় জানায়।

নিসা জানায়, তার বাবার আত্মার শান্তির জন্য সে পরীক্ষায় অংশ নিয়েছে। তার বাবা চেয়েছিলেন- মেয়ে লেখাপড়া শিখে অনেক বড় হবে।
তথ্যসূত্র: সময় সংবাদ

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর