শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বার্সেলোনা শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ হারাল

জমে উঠেছে এবারের স্প্যানিশ লা লিগা। টুর্নামেন্টের ৩৩ রাউন্ড শেষেও শিরোপার দৌড়ে রয়েছে শীর্ষ চার দল। তবে একের পর এক ড্র আর পরাজয়ে বার্সেলোনার রাস্তা পরিষ্কার করে দিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। কিন্তু তা কাজে লাগাতে পারল না কাতালান ক্লাবটি।

বৃহস্পতিবার রাতে গ্রানাডাকে যেকোনো ব্যবধানে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত রোনাল্ড কোম্যানের শিষ্যরা। সেই কথা মাথায় রেখে প্রথমে গোল করে লিডও নিয়েছিল তারা। কিন্তু শেষমেশ আর তা ধরে রাখতে পারেনি। দুই গোল হজম করে ম্যাচ হেরেছে ১-২ ব্যবধানে।

নিজেদের ঘরের মাঠে গ্রানাডার কাছে ১-২ গোলের পরাজয়ের ফলে এখন পয়েন্ট টেবিলের তিন নম্বরেই রয়ে গেছে বার্সেলোনা। বাকি থাকা পাঁচ ম্যাচের সবকয়টি জিতলে এবং আরও কিছু সমীকরণ নিজেদের পক্ষে পেলে ২৭তম লা লিগা শিরোপা জিততে পারবে বার্সেলোনা।

ম্যাচের পুরো সময় একক আধিপত্য ছিল বার্সেলোনার। প্রায় ৮২ ভাগ সময় বলের দখল ছিল তাদের নিয়ন্ত্রণে। গোলের উদ্দেশ্যে অন্তত ১৬টি শট করে তারা। যেখানে লক্ষ্যে ছিল মাত্র ৪টি আর গোল মেলে ১টি। অন্যদিকে মাত্র দুইটি শট লক্ষ্য বরাবর রেখে তাতেই গোল আদায় করে নেয় গ্রানাডা।

প্রথম গোলটি করেন লিওনেল মেসি। ম্যাচের ২৩ মিনিটের সময় মেসি ও অ্যান্তনিও গ্রিজম্যানের দারুণ বোঝাপড়ায় লিড নেয় বার্সেলোনা। গ্রিজম্যানকে ছোট করে পাস বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। দারুণ ক্ষিপ্রতায় বলের নিয়ন্ত্রণ নেন গ্রিজম্যান। পরে ফিরতি পাস পেয়ে সেটি জালে জড়ান বার্সা অধিনায়ক।

চলতি লা লিগায় মেসির এটি ২৬তম গোল। এরই মধ্যে রেকর্ড সর্বোচ্চ সাতটি পিচিচি ট্রফি জেতা মেসি, এবারও রয়েছেন শীর্ষে। তার চেয়ে পাঁচ গোল কম নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ ফরোয়ার্ড করিম বেনজেমা।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে সার্জিও বুসকেটসের দুর্দান্ত থ্রু পাসে আবারও সুযোগ পান মেসি। এবার বক্সের ডান দিক থেকে সেটি কাজে লাগাতে পারেননি দলীয় অধিনায়ক। তার শটটি পায়ে লাগিয়ে লক্ষ্যভ্রষ্ট করে দেন গ্রানাডা গোলরক্ষক। ফলে এক গোলের লিডেই সন্তুষ্ট থাকতে হয় বার্সার।

দ্বিতীয়ার্ধে ফিরেই সহজ সুযোগ আসে গ্রিজম্যানের সামনে। কিন্তু পেনাল্টি স্পটের কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি। কিন্তু ৬৩ মিনিটের সময় ভুল করেনি গ্রানাডা। তড়িৎ গতিতে পাল্টা আক্রমণে উঠে বার্সা রক্ষণকে বোকা বানায় তারা। সমতাসূচক গোলটি করেন ডারউইন মাচিস।

গোল হজম করার খানিক পর কোনো এক বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখানোয় লাল কার্ড দেখেন বার্সা কোচ কোম্যান। আর ৭৯ মিনিটের সময় বার্সা হজম করে দ্বিতীয় গোল। এবার স্কোর শিটে নাম তোলেন বদলি নামা ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড জর্জ মোলিনা।

বাকি সময়ে আর গোল শোধ করা হয়নি বার্সেলোনা। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। অন্যদিকে ন্যু ক্যাম্পে প্রথম জয়ের উল্লাসে মাতে গ্রানাডা।

এই হারের পর ৩৩ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭১, সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় রিয়াল দুই নম্বরে। শীর্ষে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৭৩। শিরোপা লড়াইয়ে আছে সেভিয়াও, ৭০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তারা।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী