শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বার্সেলোনায় আর থাকবেন না, জানিয়ে দিলেন মেসি

১৯ বছরের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন লিওনেল মেসি।

বার্সেলোনাকে জানিয়ে দিলেন, এই ক্লাবে আর থাকবেন না। দ্রুত চুক্তি বাতিল করে নতুন ঠিকানা খুঁজতে চান আর্জেন্টাইন জাদুকর।

বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তি আছে ২০২১ সালের জুন পর্যন্ত। ওই চুক্তি নবায়ন তো পরের কথা, শেষ করেও যেতে রাজি নন মেসি।

স্পেনের কয়েকটি প্রথম সারির গণমাধ্যম এবং নামকরা সাংবাদিক নিশ্চিত করেছেন এই তথ্য।

এরপর সংবাদ সংস্থা এপি’কে বার্সেলোনার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, মেসি মেইলে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

সাংবাদিক আলফ্রেডো মার্টিনেজ টুইট করেছেন, ‘আজ বার্সেলোনা ভক্তদের অতীব দুঃখের দিন। লিও মেসি জানিয়ে দিয়েছেন, তিনি আর বার্সোলোনায় থাকতে চান না। ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলার ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন।’

তিনি আরেক টুইটে লিখেন, ‘এই সপ্তাহান্তে মেসি আর টেস্ট বা ট্রেনিংয়ে অংশ নেবেন না। সিদ্ধান্ত চূড়ান্ত।’

মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ লিখেছে, ‘লিও মেসি ফুটবল ক্লাব বার্সেলোনা ছাড়তে চান। বিস্ময় ছাড়া এই বাক্যটা লিখাও কঠিন।’

মেসির সাবেক সতীর্থ কার্লোস পুয়োল টুইটে লিখেছেন, ‘লিও, তোমার প্রতি শ্রদ্ধা ও সম্মান। সব সময়ই সমর্থন থাকবে, বন্ধু!’ পুয়োলের টুইটের রিপ্লাইয়ে হাততালির ইমোজি দিয়েছেন লুইস সুয়ারেজ, যাকে আজই ফোন করে বার্সা থেকে বিদায় জানিয়ে দিয়েছেন নতুন কোচ রোনাল্ড কোম্যান।

মেসির এমন সিদ্ধান্তের পর জরুরী মিটিংয়ে বসতে যাচ্ছেন বার্সার উর্ধ্বতন কর্তারা। সেখানেই আর্জেন্টাইন তারকার চুক্তি এবং আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, ২০০০ সালের জুলাইয়ে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার সঙ্গে চুক্তি হয় মেসির। সেই থেকে ক্লাবের অবিচ্ছেদ্য অংশ হয়েই ছিলেন। অনেকবার অনেক গুঞ্জন উঠলেও কখনও বার্সা ছাড়ার মত পরিস্থিতি হয়নি। এবার যেটা হলো!

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন