বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

বাল্যবিবাহমুক্ত দেবহাটা গড়তে গোলটেবিল সভা

দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, ইউপি সদস্য মোখেলেছুর রহমান মোখলেস, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট অফিসার আবু এমরান, আজীজপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ফিরোজ শাহ আলম, ভিডিসির সভাপতি উত্তম রায় প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সমবায় অফিসার মনোজিত সরকার, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ইউপি সদস্য যথাক্রমে ফরহাদ হোসেন হিরা, ফতেমা খাতুন, ফারহানা মুক্তি, রেহানা পারভীন, সাজু পারভীন, উপজেলা মডেল মসজিদের ইমাম সাইফুদ্দিন ইয়াহিয়া, সুশীলনের সিডিও মিজানুর রহমান, জ্যোৎ¯œা বালা সহ গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, ধর্মীয় নেতা, কাজী-পুরোহিত, সরকারি-বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন। এসময় বাল্যবিবাহ বন্ধ করতে বিভিন্ন আলোচনা ও সীদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া সুশীলনের পক্ষ থেকে উপজেলার ৫২টি গ্রাম নিয়ে কাজ করা হচ্ছে। সেই সাথে উক্ত গ্রামগুলোতে গরীব, অসহায়দের আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড পরিচালনা, শিক্ষা উপকরণ প্রদান করা হচ্ছে বলে জানানো হয় সভায়।

দেবহাটায় সিভিএ বাস্তবায়নে প্রারম্ভিক সভা

দেবহাটায় সিভিএ বাস্তবায়নে প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় টু গ্রো প্রজেক্টের এডভোকেসি এন্ড জেন্ডার অফিসার উজ্জল পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সখিপুর মিতালী সংঘের সভাপতি আবু রাহান তিতু, সমাজসেবক রেহানা খাতুন।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য নাজিমউদ্দীন সরদার, ইউপি ডাঃ নজরুল ইসলাম, ইউনিয়ন ফ্যাসিলিটেটর জয় কুমার ঘোষ। এসময় কমিউনিটি এবং সাপোর্ট গ্রæপ, সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও), ৫ বছরের নিচের শিশুদের মা-বাবা, স্থানীয় উদ্যোক্তা, ভাতশালা ও ঈদগাহ মডেল সিসির জমিদাতা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

কুলিয়ায় রাইট-টু-গ্রো প্রজেক্টের স্কুল বেইজ ক্যাম্পেইন

দেবহাটার কুলিয়ায় রাইট টু গ্রো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কিশোর এবং কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল-বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সকাল ১০ টায় বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক আলোচনা করেন “রাইট টু গ্রো প্রজেক্ট” অফিসার তানজিমা আক্তার।
তিনি কিশোর-কিশোরীদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং কিশোরীদের মাঝে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে আলোচনা করেন। কিশোর-কিশোরীরা কি করে নিজের বয়ঃসন্ধিকালীন পরিচর্যা করবে এ ব্যাপারে তাদের মতামত গ্রহন করেন এবং পরামর্শ প্রদান করেন।
অভিভাবকগণ কি করে তাদেরকে সহযোগিতা করবে সেবিষয়ে কিশোর-কিশোরীদের মানসিকভাবে কাউন্সিলিং করা হয়। এসময় কুলিয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটর এস,এম, সাইফুল ইসলাম ও কমিউনিটি প্রোমোটর সোনিয়া রুপাসহ স্কুলের সকল ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধারসহ মোঃ সাইদুরবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত