বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের পরিকল্পনা ইসির

তিন বছর পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী মে অর্থাৎ ঈদের পরপরই শুরু করা হবে এই কার্যক্রম।

ইসি কর্মকর্তারা জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালানাগাদ নিয়ে এতো দিন বরাদ্দ ছিল না। এখন সেই সমস্যা দূর হওয়ায় কার্যক্রমটি হাতে নেওয়া হচ্ছে।

দেশের নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার করার দায়িত্ব নির্বাচন কমিশনকে আইনে দেওয়া হয়েছে। কিন্তু বছর বছর ধারাবাহিকভাবে কাজটি করতে পারেনি সংস্থাটি। এছাড়া ভোটার হতে ভোগান্তির শেষ নেই।
জন্ম নিবন্ধন সনদ, স্থানীয় সরকার প্রতিনিধি প্রত্যয়নপত্র পেতে ব্যাপক সমস্যা সম্মুখীন হতে হয় নাগরিকদের।

আবার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে বাড়ি, জমির দলিলসহ নানা প্রমাণাদি জমা দিলেও মাসের পর মাস ঝুলে থাকে আবেদন। আর এই সমস্যা দূর করার জন্যও বাড়ি বাড়ি গিয়ে ভোটার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আগামী ২ অথবা ৩ এপ্রিল থেকে শুরু হতে পারে রমজান মাস। ঈদ হবে মে মাসের ২ তারিখে দিকে।

এরপরই পুরোদমে প্রক্রিয়া হাতে নেবে ইসি।
ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যারা জন্মগ্রহণ করেছে, তাদের তথ্য সংগ্রহ করা হবে। পরে একটি নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তাদের ফটো, ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়ে ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করতে হবে।

২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন।

আর চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ইসির সার্ভারে অন্তর্ভুক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১০০ জন। সেই হিসাবে এখন ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখ ৯১ হাজার ৭৬৯ জন ভোটার রয়েছে। তবে, এদের মধ্যে আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি ৩৩ হাজার ৪১৮ জনের।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইসির সার্ভারে সংরক্ষিত তথ্যের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ২৯৬ জন। আর পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৪৫৪ জন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর