শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনএমে যোগ দিলেন বিএনপির সাবেক ৪ সংসদ সদস্য

নতুন নিবন্ধিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন বিএনপির সাবেক চারজন সংসদ সদস্য।
এর মধ্যে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক সংসদ সদস্যদের বিএনএমে যোগদানের ঘোষণা দেওয়া হয়।

শাহ মোহাম্মদ আবু জাফর ছাড়াও নতুন দলটিতে নাম লেখানো অপর তিন নেতা হলেন ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওহাব, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন এবং বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুর রহমান।
তাঁরা সংবাদ সম্মেলন মঞ্চে উপস্থিত থাকলেও বক্তব্য দেননি।

তাঁদের পরিচয় করিয়ে দেন বিএনএমের মহাসচিব মো. শাহ্জাহান।

বছর দুয়েক আগে বিএনপির দলত্যাগী এক নেতার হাত ধরে আত্মপ্রকাশ করা বিএনএমকে গত আগস্টে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে না থাকা দলটিকে নিবন্ধন দেওয়ায় কমিশনের ওই সিদ্ধান্তের তুমুল সমালোচনা হয়। বিএনএমকে ‘কিংস পার্টি’ আখ্যায়িত করেন বিরোধী রাজনৈতিক নেতারা। তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে বিএনএমের ব্যানারে বিএনপির একটি অংশকে নির্বাচনে অংশগ্রহণ করানো হতে পারে।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়া শাহ মোহাম্মদ আবু জাফর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি বলেন, ‘আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এ কারণে বিএনএমে যোগ দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছি।’

শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, তাঁর এলাকায় হামলা-মামলার শিকার হয়ে বিএনপির ৪০০-৫০০ নেতা–কর্মী পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে কারারুদ্ধ হয়েছেন। নেতা-কর্মীদের বাঁচাতে এ মুহূর্তে এর কোনো বিকল্প ছিল না।

চার নেতার বিএনএমে যোগ দেওয়ার অনুষ্ঠানে দলটির নেতা মো. শাহ্জাহান বলেন, ‘এই বরেণ্য ব্যক্তিরা বিভিন্ন দলের সঙ্গে রাজনীতি করেছেন। কিন্তু দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার অভাব, নীতি ও কৌশলের সঙ্গে নিজেকে মেলাতে না পারা, দলীয় সিদ্ধান্তের সঙ্গে নীতিগত বিরোধসহ নানা কারণে তাঁরা বিএনএমে যোগ দিয়েছেন।’

বিএনএমের চেয়ারম্যানের নামও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান মো. শাহ্জাহান।

তিনি বলেন, ‘এটুকু বলতে পারি, আপনাদের জন্য বড় ধরনের চমক রয়েছে। যিনি বিএনএমের চেয়ারম্যান হবেন, তিনি বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন রাজনীতিবিদ। পরবর্তী ঘোষণা নিয়ে তিনি নিজেই আপনাদের সামনে হাজির হবেন।’

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…