বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি আওয়ামী লীগ থেকে ৬ ঘণ্টা পিছিয়ে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আওয়ামী লীগ থেকে ৬ ঘণ্টা পিছিয়ে আছে। কারণ দলটির নেত্রী বেলা ১২টার আগে ঘুম থেকে উঠেন না। আর আওয়ামী লীগের সভানেত্রী ভোর ৫ টায় ঘুম থেকে উঠেন।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে দল এমনিতেই ৬ ঘণ্টা পিছিয়ে সে দল দেশকে কিভাবে এগিয়ে নিবে।

আওয়ামী লীগ সরকার চোর নয় বীরের জাতি উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে তা আমরা প্রমাণ করেছি।

তিনি বলেন, বিএনপি কথায় কথায় আওয়ামী লীগের সমালোচনা করে কিন্তু আগামী বছর দেশে চারটি মেগা প্রজেক্ট চালু হতে যাচ্ছে। তখন বিএনপি আর সমালোচনা করতে পারবে না। মানুষ বিএনপির এ সমালোচনা গ্রহণ করবে না।
আওয়ামী লীগ উন্নয়ন আর সদাচারণ দিয়ে বিএনপির অপপ্রচারের জবাব দেয়া হবে।

বিএনপির ঘরে বিচ্ছেদ চলছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, তাদের দলের নেতারা একে একে দল ছেড়ে চলে যাচ্ছে। তাদের দলের ভেতরেই যখন গণতন্ত্র নেই সেই দল দেশে কিভাবে গণতন্ত্র চালু করবে?

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক, মির্জা আজম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর