রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি আমাদের শত্রু নয়, মির্জা ফখরুল সজ্জন মানুষ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমাদের শত্রু নয়। আমরা তাদের নেতিবাচক রাজনীতির বিরোধীতা করি। তারা হাওয়া ভবনের নামে সর্বত্র লুটপাট করায় দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন মানুষ। তিনি হচ্ছেন পুতুল নাচের পুতুল। তাকে অন্ধকার থেকে পুতুল নাচানো হয়।

শনিবার নোয়াখালীর চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শনিবার সাড়ে ১১টায় ২৩ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচিত হওয়ার পরও বিএনপির মহাসচিবকে সংসদে যেতে দেয়া হয়নি। আসুন হঠকারিতা বাদ দিয়ে গণতন্ত্রের ভাষায় কথা বলি। আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে, তা আমরা বলি না। তবে জনগণের প্রতি আমাদের আস্থা আছে।’

সেতুমন্ত্রী আরও বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর পরিচয় বা রক্ষাকবচ হতে পারে না। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং কালচার আমাদের সব উন্নয়নকে ম্লান করে দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের গুমের ৬১ দিনের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর