শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি ক্ষমতায় থাকাকালীন একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলা করেছিল: শাহীন চাকলাদার এমপি

বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানের নির্দেশে ২০০৫ সালে ১৭ আগস্ট একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলা করেছিল। তারা বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দলীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা করেছিল। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার আদর্শকে মুছে ফেলতে পারেনি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ অভিন্ন সত্ত্বায় পরিণত হয়েছে। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতার নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে। বিএনপি দেশে কোন উন্নয়ন না করে বিদেশে টাকা পাচার করেছিল। বেগম খালেদা জিয়া দেশের এতিমদের টাকা লুট করেছিল। যার কারণে তাদেরকে দেশের মানুষ এখন ভোট দেয় না। বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে দেশের মানুষের জন্য নগদ অর্থসহ ব্যাপক অনুদান দিয়েছেন। আওয়ীমীলীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের মানুষ সুখ শান্তিতে বসবাস করছে। কেশবপুর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে।

সোমবার বিকেলে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ১৭ আগষ্ট একযোগি সিরিজ বোমা হামলার বিচারের দাবিতে আয়োজিত আলোচনা সভায় যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার (এমপি) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২০০৫ সালের ১৭ আগষ্ট একযোগে সিরিজ বোমা হামলার বিচারের দাবিতে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহার“ল ইসলাম, যশোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান দিপু, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ সরদার, গৌরঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহার“ল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলু রহমান প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলের উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায় ও শেখ এবাদত সিদ্দিক বিপুল, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিলন মিত্র, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান নাছিমা সাদেক, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ দত্ত, যুবলীগ নেতা হাসান প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা