বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখলেও তা কখনো পূরণ হবে না- সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়। বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক না কেন তা কখনো পূরণ হবে না।

বুধবার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরতে পারব না আমরা। ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) সবাই চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। অবশ্যই সংবিধান মেনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।

বিএনপি নির্বাচনে আসবে কি-না জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) নির্বাচনে আসুক বা না আসুক, তা নিয়ে উদ্বেগের কিছু নেই। কারণ, সংবিধান মেনেই নির্বাচন করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি, এখন আর তার প্রয়োজননেই।

জনগণ বিএনপিকে পছন্দ করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যদি আন্দোলনে জনগণের অংশগ্রহণ থাকতো, তাহলে গণঅভ্যুত্থান না হলেও গণআন্দোলন হতো। কিন্তু যা হচ্ছে তা তাদের নেতাকর্মীদের আন্দোলন।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সাভারের এক স্কুল ছাত্রকে দিনমজুর বানিয়ে সংবাদ পরিবেশন নিয়ে তিনি বলেন, সাভারে একটা বাচ্চার হাতে ১০ টাকা দিয়ে ছবি ছেপে ভাইরাল করা হলো। এটা হলুদ সাংবাদিকতা, এখন হলুদ সাংবাদিকতা বেশি হচ্ছে। সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে ও পক্ষপাতমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এগুলো হলুদ সাংবাদিকতা। হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে।

মন্ত্রিসভায় গণপ্রতিনিধিত্ব সংশোধিত আইন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় এটার নীতিগত অনুমোদন হয়েছে। চূড়ান্ত হয়নি। আইন মন্ত্রনালয়ে এখন এটি ভেটিং হবে। চূড়ান্ত অনুমোদনের আগে ফলাও করে বলার সুযোগ নেই।

সড়ক দুঘটনা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রতিবেশে দেশ ভারতে প্রতি মিনিটে কত মানুষ মারা যায়? ২০ জন মারা গেছে সৌদিতে, এরমধ্যে ৯ জন বাংলাদেশি। সড়কের দুর্ঘটনার কারণে কোনো মন্ত্রণালয় ব্যর্থ এমন বলা ঠিক নয়।

দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভোগ্যপণ্যের দাম কমছে। ধীরে ধীরে আরো কমবে। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বলেই বিশ্বের বহু দেশ এ দেশের প্রশংসা করছে। নিত্যপণ্যের দাম বাড়ছে সত্যি তারপরও বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশ এখনো ভালো আছে।

একই রকম সংবাদ সমূহ

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বর্তমান জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন

শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার সংযোগ উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব, কর্মসংস্থানবিস্তারিত পড়ুন

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান