মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বিগ বস’-১৫ জিতলেন তেজস্বী

করণকে হারিয়ে বিগ বস সিজন-১৫ জিতে নিয়েছেন অভিনেতা তেজস্বী প্রকাশ। পুরস্কারস্বরূপ ৪০ লাখ টাকা ও বিগ বসের ট্রফি তার হাতে তুলে দেন বলিউড সুপারস্টার সালমান খান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে— শনি ও রোববার দুদিন ধরে চলে বিগ বস সিজন ফিফটিনের ফাইনাল। শনিবারই এই শো থেকে বাদ পড়েছেন অভিনেতা রেশমি দেশাই। এর পর রোববার দর্শকদের ভোটের কারণে নয়, বিগ বসের অফার করা ১০ লাখ টাকার বিনিময়ে এই শো থেকে সরে দাঁড়ান কোরিওগ্রাফার নিশান্ত ভাট। খেতাব জেতার দৌড়ে এগিয়ে যান শমিতা শেট্টি, প্রতীক সেহেজপাল, করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ।

বিজয়ীর ৫০ লাখ টাকার মধ্যে থেকেই ১০ লাখ টাকা নিয়ে বিগ বসের ঘরে যান পাঁচ সিজনের বিজয়ী শ্বেতা তিওয়ারি, উর্বশী ঢোলাকিয়া, গওহর খান, গৌতম গুলাটি ও রুবিনা দিলনায়ক।

তারা টপ ফাইভকে বলেন যে, তাদের কাছে দুটো অপশন রয়েছে। একদিকে তারা শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারেন, যেখানে কেউ একজনই ট্রফি ও টাকা পাবেন। অন্যদিকে এই নিশ্চিত ১০ লাখ টাকা নিয়ে শো ছাড়তে পারেন।

তাদের এই অফার নিতেই রাজি হয়ে যান নিশান্ত ভাট। নিশান্ত বলেন, যে তিনি খুশি। বিগ বস তাকে পরিচিতি দিয়েছে, তাই এই শোকে ধন্যবাদও জানিয়েছেন নিশান্ত। পাশাপাশি সালমান খান তাকে জানান, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

এদিন ছবির প্রচারে বিগ বসের ঘরে যান গেহরাইয়াঁ ছবির চার অভিনেতা। দীপিকা, অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী ও ধইরিয়া কারওয়া। ছবির প্রচারের পাশাপাশি বিগ বসের ঘরে যান তারা। সেখানে গিয়েই টপ ফোরকে দর্শকের মতামত জানান। টপ ফোর থেকে বাদ পড়েন শমিতা শেট্টি। তবে শো থেকে বাদ পড়েও খুশি অভিনেতা।

কারণ উপস্থিত সবাই বলেন, তারা ভাবতে পারেননি শমিতা বাদ যাবেন, তাদের কাছে শমিতা ছিলেন উইনার।

এই কথা শুনে খুশি মনে শমিতা বলেন, যারা হেরে জিতে যায়, তাদের বাজিগর বলে।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার