শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিচারকরা স্রষ্টার প্রতিনিধি, ন্যায় বিচার করতে হবে : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ

বিচার বিভাগ একটি বিশেষায়ীত সেবা এবং বিচারক সৃষ্টিকর্তার প্রতিনিধি, সে জন্য বিচারকদের কখনো হতাশ হওয়া চলবেনা, প্রচন্ড আশাবাদী হতে হবে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সস্টিটিউট থেকে আগত ৬ জন বিচারকের সাতক্ষীরা জেলায় প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান একথা বলেন।

তিনি নবীন বিচারকদের উদ্দেশ্যে আরও বলেন, বিচার শুধু করলেই হবেনা, দেখাতে হবে যে ন্যায় বিচার করা হচ্ছে।

জীবনের সমস্ত মেধা, শ্রম ও নিষ্ঠা দিয়ে বিচারপ্রার্থীদের কল্যানে কাজ করার জন্য তিনি নবীন বিচারকদের প্রতি আহবান জানান।

বৃহস্পতিবার জেলা জজের কার্যালয়ে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিচার বিভাগ, সাতক্ষীরার সকল কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষনার্থী নবীন বিচারকগণ উপস্থিত ছিলেন।

এ সময় নবীন বিচারকগনের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীর।

উল্লেখ্য, গত ২১ থেকে ২৫ নভেম্বর বিভিন্ন জেলায় কর্মরত ৬ জন নবীন বিচারক সাতক্ষীরা বিচার বিভাগের তদারকীতে ওই প্রশিক্ষণ গ্রহণ করেন।
তথ্যসূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়