রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

বেনাপোল প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বিজিবি ও স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন সংগঠন এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহা-পরিচালকের পক্ষে যশোর-৪৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) সোহেল আল মুজাহিদ গার্ড অব অনার প্রদান করেন।
পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুর রহমান সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসানসহ স্থানীয় স্কুল, কলেজ ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে, সকালে বেনাপোল পোর্ট থানার কাগজ পুকুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বেনাপোল স্থলবন্দর, বিএনপি, পোর্ট থানা, প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তারা বিজয় র‌্যালি নিয়ে আসে। পরে নিজ নিজ প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পুলিশ প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। এর আগে, রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা হয়। পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন