শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজয়ী-পরাজিত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

গোপালগঞ্জে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন। এ সময় ছয়টি বাড়ি-ঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পারচন্দ্র দিঘলীয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তারা হলেন- মিঠুন মোল্লা (২৫), সুজন মোল্লা (২৮), রবিউল মোল্লা (৩৫), নাসির মোল্লা ( ৪০), একরাম শেখ (৫০), জারিব শেখ (২৫), আরিফ শেখ (৩০), সিরাজ শেখ (৫০), হেমায়েত মোল্লা (৫০), বুলবুল মোল্লা (২৬) , মাসুদ মোল্লা (৩৫), লিমন মোল্লা (২২), সাবের মোল্লা (২০), তুহিন মোল্লা (৩০), আকাশ (১৬), বদর মোল্লা (৪০) ও মাসুদ (৩০)। অপর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শুকতাইল ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান রানা মোল্লা ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী শেখ মো. আবেদ আলী সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শেখ মো. আবেদ আলীর পক্ষে নেতৃত্ব দিয়েছেন ওই গ্রামের সাবান মোল্লা ও অপর পক্ষের নেতৃত্ব দিয়েছেন রবিউল মোল্লা। নির্বাচনের পর থেকে দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল।

বিজয়ী চেয়ারম্যান রানা মোল্লার সমর্থক আহত মুরাদ শেখ বলেন, সোমবার আমি বাড়ি থেকে সরিষা নিয়ে তেল ভাঙতে চন্দ্রদিঘলিয়া যাচ্ছিলাম।

পথিমধ্যে আবেদ আলীর সমর্থক বিরামপাড়ার জাফর মোল্লার ছেলে রাজিবুল আমাকে উদ্দেশ্য করে বলেন, যারা রানা মোল্লাকে চেয়ারম্যান ও ওহিদুল শেখকে মেম্বারের ভোট দিয়েছেন তাদের একজন একজন করে দেখে নেব বলে হুমকি দেন। এসময় আমার ছেলে রিয়াদ এসে তাকে চলে যেতে বললে তিনি আমার ছেলেকে হতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। আমি ঠেকাতে গেলে আমাকে ও হাতুড়ি পেটা করে হাত ভেঙে দেন। আমরা তখনই হাসপাতালে ভর্তি হই। ওই দিন দু’ পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া চলে।

এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে আবেদ আলীর সমর্থকরা সংঘবদ্ধভাবে অস্ত্রশস্ত্র নিয়ে রানা মোল্লার সমর্থদের ওপর হামলা চালায়। এসময় মাসুদ মোল্লা, সাদিক মোল্লা, আলমামুন, মোহাম্মাদ মোল্লা, হেমায়েত মোল্লা ও বদিউজ্জামানের বাড়িসহ ছয়টি বাড়িতে হামলা ও ভাঙচুর করে। সংঘর্ষ চলার সময় ১১ জন গুলিবিদ্ধ হয়।

এবিষয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শেখ মো. আবেদ আলীর সমর্থক সাবান মোল্লা বলেন, এটা সামান্য একটা ঘটনা। নির্বচনের পর থেকে এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। রানা মোল্লা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার হুকুমে এসব হচ্ছে। ঘটনার পর রানা চেয়ারম্যান তার গাড়ি দিয়ে তাদের লোকজন হাসপাতালে নিয়ে গেছে। দুপক্ষের লোক জড়ো হয়ে সংঘর্ষ হয়। কে কাকে গুলি করছে তা আমি বুঝতে পারিনি।

এ বিষয়ে সুকতাইল ইউনিয়নের চেয়ারম্যান রানা মোল্লা বলেন, আমি এলাকায় ছিলাম না। মঙ্গলবার সকালে বাড়িতে আসছি। আমি আগে আহতদের দেখব এরপর কথা বলব।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র কুমার বিশ্বাস বলেন, সংঘর্ষের ঘটনায় ১৭ রোগী হাসপাতালে এসেছে। এদের মধ্যে ১১ জনের শরীরে গুলিবিদ্ধ। তাদের শরীর থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন ঝুঁকি মুক্ত।

গোপালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, সুকতাইল সংঘর্ষের ঘটনা জানার পর আমরা তাৎক্ষণিক সেখানে যাই। এছাড়া হাসপাতালে এসেছি রোগী দেখতে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার