বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদেশে নিয়ে খালেদার চিকিৎসা: আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপিপন্থি আইনজীবীরা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি নিয়ে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর দুপুর ১টা ৫০ মিনিটে সচিবালয়ে আইন মন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে করা আবেদনের পরিপেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা অবশ্যই মানবিক, কেউ মারা যাক সেটা আমরা কখনোই চাই না। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সচিবালয়ে দলের চেয়ারপারসনের চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করতে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় মন্ত্রী তাদেরকে এসব কথা বলেন।

প্রধামন্ত্রীর শেখ হাসিনার মানবিকতার কোনো কমতি নেই উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার মানবিকতা দেখাতে চায় তবে তা অবশ্যই আইনের মধ্যে থেকেই করতে হবে। স্মারকলিপি পর্যালোচনা করে পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা হবে।

আলোচনায় খালেদা জিয়াকে বিদেশে নিতে আইনগত কোনো বাধা নেই এমন দাবি করে আইনমন্ত্রীকে বিএনপির আইনজীবীরা স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবি, দণ্ডবিধির ৪০১ ধারা মোতাবেক খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পারে সরকার।

এর আগে দুপুর পৌনে ২টায় স্মারকলিপি দিতে সচিবালয়ে পৌঁছান আইনজীবীরা।

প্রতিনিধি দলে ফজলুর রহমান, জয়নুল আবেদীনসহ এক ডজনের বেশি আইনজীবী ছিলেন। তারা মন্ত্রীর সঙ্গে বসে মানবিক কারণে হলেও খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতারা। তবে সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। মঙ্গলবারের বৈঠকেও বিএনপিপন্থী আইনজীবীদের একই কথা বলেছেন আইনমন্ত্রী।

এদিকে বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার এখন যে অবস্থা তাতে দেশে তার প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ নেই।

এর আগে সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দলের আইনজীবীদের একটি প্রতিনিধি দল দেখা করার কথা জানান দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি আরও বলেন, দুপুর দেড়টায় সচিবালয়ে যাবেন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এ এম মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মো. রুহুল কদ্দুস কাজল, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট ফজলুর রহমান, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, আবেদ রেজা, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, ওমর ফারুক ফারকীর উপস্থিত থাকার কথা রয়েছে।

শায়রুল কবির আরও বলেন, বৈঠকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজবিস্তারিত পড়ুন

মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’

বদলি ও পদায়নে অনিয়মসহ নানা অভিযোগের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি)বিস্তারিত পড়ুন

  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী